দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে শখ-নিলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি দেখার পর নিলয় ও শখ
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি দেখার পর নিলয় ও শখ

শখ ও নিলয় জুটির প্রথম ছবি অল্প অল্প প্রেমের গল্প। গত ২৯ আগস্ট ছবিটি ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে শখ ও নিলয় দুজনেই দারুণ আশাবাদী। শুধু তা-ই নয়, শখ ও নিলয় ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছে দিতে চান। আর তাই তো ছবিটি নিয়ে নানা ধরনের কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখছেন তাঁরা| এরই অংশ হিসেবে এই জুটি হাজির হচ্ছেন ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে। গত রোববার তাঁরা বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখলেন। ছবি দেখার পাশাপাশি এ সময় তাঁরা দর্শকদের সঙ্গে কথাও বলেন।
শখ বলেন, ‘যাঁদের জন্য আমরা ছবিতে অভিনয় করে থাকি, যাঁদের জন্য অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছি, সেই দর্শকদের সঙ্গে একসঙ্গে বসে ছবি দেখার মধ্যে অন্য রকম আনন্দ আছে। এতে করে দর্শকরাও ছবিটির প্রতি উত্সাহী হন। আমরা চাই, বাংলা ছবির দর্শকেরা আবারো প্রেক্ষাগৃহমুখী হোক।’
নিলয় বলেন, ‘ছবিটির গল্পে সমসাময়িক তরুণদের কথা বলা হয়েছে। ছবিটি নিয়ে পরিচিতজন থেকে শুরু করে অনেকের আগ্রহ আমাকে বেশ আশাবাদী করে তুলেছে। ছবিটি নিয়ে আমি বেশ উচ্ছ্বিসত। তাই দর্শকদের সঙ্গে ছবিটি দেখার মধ্য দিয়ে নিজের সেই উচ্ছ্বাসটাকে তাঁদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছি। দর্শকদের সঙ্গে ছবিটি নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। ব্যাপারটি বেশ উপভোগ করছি।’
শখ ও নিলয় ছাড়া রোববার প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গিয়েছিলেন পরিচালক সানিয়াত ও নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।