দিতির মস্তিষ্কে আবার অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার জন্য সবাই দোয়া করবেন।’ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের বিছানায় শুয়ে সবার উদ্দেশে এ কথাই বললেন চিত্রনায়িকা দিতি। উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় তাঁকে।
জানা গেছে, বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি নেওয়া হবে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে। সেখানে আজ বুধবার দিতির মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হবে।
দিতির মেয়ে লামিয়া বলেন, ‘এমআইওটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁরা যেভাবে পরামর্শ দিয়েছেন, আমরা সেভাবেই মাকে নিয়ে যাচ্ছি। মায়ের শরীরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি।’
জুলাই মাসে অসুস্থ হয়ে পড়লে দিতিকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। ২৯ জুলাই এমআইওটি হাসপাতালে দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।