দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

অভিনয়শিল্পী বর্ষার প্রথম সন্তানের জন্ম হবে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। আজ শনিবার বর্ষা ও তাঁর স্বামী অনন্ত জলিল ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রথম আলোকে অনন্ত বলেন, ‘সবার কাছে শুধু অনাগত সন্তানের জন্য দোয়া চাই। বর্ষার জন্যও আপনারা দোয়া করবেন।’
প্রথম মা হতে যাচ্ছেন বর্ষা। চিকিৎসক জানিয়েছেন, এ মাসের শেষের দিকে যেকোনো সময় বর্ষার কোলজুড়ে আসবে তাঁর প্রথম সন্তান। এ নিয়ে বর্ষার আনন্দের সীমা নেই।
বর্ষা জানান, ‘আমি খুবই আনন্দিত। এ আনন্দ প্রকাশ করার ভাষা আমার জানা নেই। মা হওয়ার ব্যাপারটা আসলে কাউকে বোঝানো সম্ভব না। স্বামীর পর এবার সন্তান নিয়ে আমি পরিপূর্ণ হতে যাচ্ছি। আল্লাহর কাছে এ নিয়ে কৃতজ্ঞতার শেষ নাই। সন্তান জন্মের সময় যতই ঘনিয়ে আসছে, নিজেকে ততই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমার জীবনের আরেকজন ভালোবাসার মানুষকে দেখার। আপনাদের সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে চাই। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।’