নতুন চলচ্চিত্রে মৌসুমী হামিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন ২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী হামিদ। পরিচালক সাফি উদ্দিন সাফি। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। শুটিং শুরু হবে নভেম্বরে। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। এই ছবিতে মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন সায়মন। আরও আছেন কেয়া।
মৌসুমী বলেন, ‘আমি বরাবরই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চেয়েছি। এই ছবিটি আমাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। পরিচালক গল্পটা যেভাবে শুনিয়েছেন, তাতে আমি মুগ্ধ। আশা করছি ভালো কিছু একটা হবে।’
মৌসুমী হামিদ এখন ব্ল্যাকমেইল নামের একটি ছবির শুটিং করছেন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মিলন।
মৌসুমী হামিদ প্রথম অভিনয় করেন অনিমেষ আইচ পরিচালিত না মানুষ সিনেমায়। এরপর তিনি প্রশান্ত অধিকারীর হাডসনের বন্দুক ও আবু শাহেদ ইমনের জালালের গল্প ছবিতে অভিনয় করেন।