নতুন ছবিতে শিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন শিলা
শিরিন শিলা

ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, রাজু চৌধুরীর ‘এক মিনিট’—এই দুটি ছবির শুটিং চলছে। এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ছবির নাম ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। চুক্তিবদ্ধ হওয়ার পর মুঠোফোনে শিলা বলেছেন, ‘ছবির নামটিই বলে দেয় ছবির গল্প। একেবারেই প্রেমের ছবি এটি। আমার চরিত্রটি অসাধারণ।’
চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, ‘দুই নায়িকা ও এক নায়কের গল্পের ছবি এটি। গতকাল সন্ধ্যায় শিলার সঙ্গে চুক্তি হয়েছে। দু-এক দিনের মধ্যে আরেক নায়িকা পরীমনির সঙ্গে চুক্তি হবে।’
তিনি জানান, ছবির নায়ক জায়েদ খানের সঙ্গে কয়েক দিন আগেই চুক্তি হয়েছে।
কবে থেকে ছবির শুটিং শুরু হবে? এই পরিচালক জানান, ছবির সবগুলো গানের অডিও রেকর্ডিং শেষ হয়েছে। গল্পের চিত্রনাট্যের কাজও শেষ। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ ছবির কাজ শুরু করতে পারবেন বলে জানান তিনি।
ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, চম্পা, আলীরাজ, রেবেকা প্রমুখ।