পথশিশুদের পাশে অনন্ত জলিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ঢাকাই ছবির আলোচিত নায়ক এম এ জলিল অনন্ত। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই কার্যক্রমে অংশ নেন তিনি। পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজক ‘সেভ দ্য স্মাইল’ নামের একটি সংগঠন।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সব সময়ই চেষ্টা করি সমাজের অসহায়, গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর। আমার এজে ফাউন্ডেশন সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত। আমরা প্রতিনিয়ত অসহায়, গরিব ও দুস্থ মানুষদের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এদিকে শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন অনন্ত। নাম দ্য স্পাই, অগ্রযাত্রার মহানায়ক। গত বছরের ডিসেম্বরে ছবিটির কাজ শুরুর কথা থাকলেও বাবা হওয়ার কারণে ছবির কাজটি পিছিয়ে দিতে হয়েছিল অনন্তকে।