পদুচেরির পথে দিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী দিতি। এরই মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি এখন আছেন পূর্ণ বিশ্রামে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাঁকে নিয়ে অবকাশ যাপনের জন্য পদুচেরি যাচ্ছেন পরিবারের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে ভারতের চেন্নাই থেকে ফেসবুকে এসব জানান দিতির মেয়ে লামিয়া চৌধুরী।
গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। লামিয়া জানান, সাময়িকভাবে হাসপাতালের কাছেই একটি বাসায় উঠেছেন তাঁরা। বিশ্রাম নেওয়ার পাশাপাশি অল্প সময়ের জন্য দিতি বাসার বাইরে বের হয়েছেন। তবে ঢাকায় ফিরতে তাঁদের আরও কিছু সময় লাগবে।