পরীকে বাঁচালেন বাপ্পী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

এফডিসির ভেতরে ক্যানটিনের সামনের অংশ। আইসক্রিম, আখের রস, ভ্রাম্যমাণ জাম্বুরা বিক্রেতার দোকানসহ বেশ কয়েকটি দোকান বসিয়ে সাজানো হয়েছে সেট। মাঝ বরাবর ট্রলিতে বসানো হয়েছে ক্যামেরা। একপাশে থেকে আসছে কয়েকজন গুন্ডা-পাণ্ডা আরেক পাশে ছবির নায়িকা পরীমনি হেঁটে যাচ্ছেন বান্ধবীদের নিয়ে। সবার হাতেই আইসক্রিম। খেতে খেতে গল্পও করছেন সবাই। হঠাৎই গুন্ডাদের হামলা। চিৎকার। গোলাগুলি।
বাংলা সিনেমার গল্প অনুযায়ী এই সময় আবির্ভূত হওয়ার কথা নায়কের। হলোও তাই। পিস্তল হাতে এগিয়ে এলেন ছবির নায়ক বাপ্পী। পরীকে এক হাতে আগলে ধরে গুলি চালালেন গুন্ডাদের ওপর। আর কি। এপর নায়ক-নায়িকার চোখের ভাষায় কথা বলাবলি। এমনই ছিল দৃশ্যধারণের বিষয়টি। ছবির নাম ‘আপন মানুষ’। পরিচালক শাহ আলম মণ্ডল। বেশ কয়েক দিন ধরেই এফডিসির একটি ফ্লোর ও আশপাশের বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে সিনেমাটির।
শাহ আলম মণ্ডল জানিয়েছেন, ‘এরই মধ্যে সিনেমাটির ৫০ভাগ কাজ শেষ করে ফেলেছি। খুব তাড়াতাড়ি পুরো ছবির কাজ শেষ করব।’
ছবি সংক্রান্ত বিষয়ে অভিনেতা বাপ্পী জানিয়েছেন, এ ছবিটি ছাড়াও আরও বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন তিনি। এর মধ্যে ‘মিসডকল’ ছবির কাজ প্রায় শেষ দিকে। এখন কয়েকটি গানের কাজ বাকি আছে।
পরীমনির হাতে যদিও অনেকগুলি ছবি। তবু অপেক্ষায় আছেন তিনি। আগামী শুক্রবার ‘মহুয়া সুন্দরী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘জানেন এই ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আর দশটা ছবি থেকে এটি সম্পূর্ণ আলাদা। অনেক দিন পর একটা ভালো ছবি পাবেন দর্শকেরা।