প্রথমবার ভোট দিলেন মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিচ্ছেন মিম। ছবি: শফিক আল মামুন
ভোট দিচ্ছেন মিম। ছবি: শফিক আল মামুন

মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। তবে ভোট দেওয়ার বয়স যে মিমের হয়ে গেছে, তা নিশ্চয়ই ধারণা করা যায়। এবারই মিম পেলেন ভোট দেওয়ার সুযোগ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হিসেবে নিজের প্রথম ভোটটি দিলেন তিনি। 

তবে মিম তাঁর এই প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতাকে বললেন ‘অগ্নিপরীক্ষা’। তিনি ভোটকেন্দ্রে ঢুকে ভোট দিতেই সময় নেন প্রায় আধা ঘণ্টা। বেরিয়ে আসার পর তাঁর কাছে এত সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট দিতে ঢুকে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কাকে রেখে কাকে ভোট দেব? সবাই তো আমার চেনা, আমার প্রিয়! তাই নিজের দ্বিধা কাটাতে এত সময় লাগল।’