প্রযোজনায় ববি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই ববির পরিচয়। এবার চলচ্চিত্র প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। এত তাড়াতাড়ি প্রযোজনায় আসা কেন? ববির জবাব, ‘অনেকটা পরিবারের লোকজনের মতের বিপরীতেই আমি চলচ্চিত্রে কাজ করে যাচ্ছি। নিজের ভালো লাগা থেকেই অভিনয় করি। এতটুকুই বলব, চলচ্চিত্রের প্রতি ভালো লাগা, ভালোবাসা থেকেই প্রযোজনার কাজটিও করতে যাচ্ছি।’
ববি জানান, ছবিটির নাম হতে পারে ট্রিগার অথবা শুট আউট। অ্যাকশন ধাঁচের এই ছবির গল্প, কাহিনি, সংলাপ ও পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।
আগামী নভেম্বরে শুটিং শুরু হতে পারে। ববি নিজেই ছবিটিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন।