ফারদিনের 'ডেস্টিনেশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারদিন এলাহী
ফারদিন এলাহী

মা-বাবার পথ ধরে হাঁটছেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন এলাহী। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
চ্যানেল আইয়ের জন্য ডেস্টিনেশন নামের একটি টেলিফিল্ম নির্মাণ করছেন তিনি। এটি টেলিভিশনের জন্য প্রথম কাজ তাঁর। ফারদিন বলছিলেন, ‘অনেক দিন থেকেই মিডিয়ার সঙ্গে আছি। পরিচালকের সহকারী হিসেবে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। সম্পাদনার কাজও শিখেছি। এর মধ্যে আমার মায়ের পরিচালনায় শূন্য হৃদয় টেলিছবির সহকারী হিসেবে কাজ করলাম। ইচ্ছা ছিল বয়স ১৮ বছর হওয়ার আগেই টেলিভিশনের কাজ করব। আমার বয়স এখন ১৭ বছর।’
এর আগে ফারদিন ব্ল্যাক এপার্ট নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
ফারদিন জানান, ডেস্টিনেশন-এর পুরো গল্প অ্যাকশন ধাঁচের। আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা ও সাভারের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে। অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, সুজানা প্রমুখ।