ফোন ফেসবুক ছাড়া ৩ মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাবা
নওশাবা

অভিনয়ের জন্য কত কিছুই না করেন শিল্পীরা! কত কিছু থেকেই না দূরে থাকতে হয়। তেমনই একটি কাজ করলেন অভিনেত্রী নওশাবা। মাস তিনেক আগে শুরু করেছিলেন ওয়াহিদ তারেকের আলগা নোঙর সিনেমার কাজ। কাজের শুরুতেই শর্ত ছিল, নিয়মিত অংশ নিতে হবে মহড়ায়। বন্ধ রাখতে হবে ফেসবুক, মুঠোফোন; কমাতে হবে সামাজিক যোগাযোগও। শর্ত অনুযায়ীই কাজ করেছেন নওশাবা। বললেন, ‘সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রামে। অনেক দিন সেখানে থাকতে হয়েছে। ঢাকায় আমার বাচ্চাকেও পুরোপুরি সময় দিতে পারিনি। মুঠোফোনের পাশাপাশি ফেসবুকও বন্ধ ছিল অনেক দিন। এতটুকু বলতে পারি, ভালো কাজের জন্য এটুকু ছাড় দিতেই পারি আমরা। এখন আবার ফেসবুক ও মুঠোফোনে পাওয়া যাবে আমাকে।’
ওয়াহিদ তারেক আলগা নোঙর নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে জানিয়ে রাখলেন, ‘সিনেমাটির জন্য সবাই পরিশ্রম করেছেন। সব অভিনয়শিল্পীই অনেক ছাড় দিয়েছেন। সবার চেষ্টায় ভালো একটি কাজ হবে আশা করছি।’
আলগা নোঙর ছাড়াও খিজির হায়াত খানের প্রতিরুদ্ধ ছবির কাজ করছেন নওশাবা।