বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম

দেশের চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এবং শিল্পী-কলাকুশলীদের অধিকার, স্বার্থ ও মর্যাদা রক্ষা করার জন্য তৈরি হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। ২ অক্টোবর দুপুরে ঢাকা ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন চলচ্চিত্রশিল্পী, পরিচালক, প্রযোজক, প্রদর্শকসহ আরও অনেকে। আজ মঙ্গলবার এই সংগঠনের সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সভাপতি নাসির উদ্দিন দিলু, সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, সদস্য মৌসুমী, ওমর সানী, শাকিব খান, চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ, কামাল মো. কিবরিয়া লিপু, নাদের চৌধুরী, অভিনেত্রী নূতন, মডেল অভিনেত্রী রাহা তানহা খান, প্রযোজক ইকবাল, রমিজ উদ্দিন, প্রযোজক মোহাম্মদ হোসেন, প্রযোজক-অভিনেতা নাদের খানসহ অনেকে।

বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘এফডিসি প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্য আমরা সবাই তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আশা করছি, বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের আগামী দিনগুলো আরও সুন্দর হবে।’