বর্ষা গেলেন ব্যাংককে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী বর্ষার প্রথম সন্তানের জন্ম হবে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। শনিবার বর্ষা ও তাঁর স্বামী অনন্ত জলিল ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রথম আলোকে অনন্ত বলেন, ‘সবার কাছে শুধু অনাগত সন্তানের জন্য দোয়া চাই।’
প্রথমবার মা হতে যাচ্ছেন বর্ষা। তাঁর অনুভূতি কী?
বর্ষা বলছিলেন, ‘আমি খুবই আনন্দিত। স্বামীর পর এবার সন্তান নিয়ে আমি পরিপূর্ণ হতে যাচ্ছি। সন্তান জন্মের সময় যতই ঘনিয়ে আসছে নিজেকে ততই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন।’
এরই মধ্যে তাঁর অনাগত সন্তান ও মাতৃত্ব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। তাঁর কয়েকটি ছবিও দিয়েছেন।