বলিউডের রাখি সাওয়ান্ত এবার ঢালিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত

শিল্পী মমতাজের গাওয়া গানের সঙ্গে ঠোঁট মেলাবেন বলিউড ছবির আলোচিত ও সমালোচিত আইটেমকন্যা রাখি সাওয়ান্ত। গতকাল রোববার দুপুরে জানা গেল, ঢালিউডে আমি তোমার হতে চাই ছবির মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে রাখির। ছবিটির পরিচালক অনন্য মামুন।
রাখি যে আইটেম গানে নাচবেন, তার শিরোনাম হবে ‘ডিজিটাল প্রেম’। পরিচালক অনন্য মামুন জানান, আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে ২৩ জুন ঢাকায় আসবেন বলিউডের এই আইটেমকন্যা। আমি তোমার হতে চাই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন বাপ্পী ও মিম।