বিজয় উৎসবে নিরব-মেহজাবিন জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ার ফাঁকে ​নিরব-মেহজাবিন
মহড়ার ফাঁকে ​নিরব-মেহজাবিন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেননি দুজনের কেউ-ই। বিজয়ের উত্সব দেখে দেখে বড় হয়েছেন নিরব ও মেহজাবিন চৌধুরী। এবারে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের বিজয় উত্সবের অনুষ্ঠানে জুটি বাঁধছেন এ প্রজন্মের এই দুই তারকা। সশস্ত্র বাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ হবে ‘বিজয় সন্ধ্যা’। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরব ও মেহজাবিন একসঙ্গে মঞ্চে উঠবেন। বাংলা সিনেমার তিনটি গানের কোলাজে নাচবে এই জুটি। গানগুলো হলো ‘এখানে দুজনে নিরজনে’, ‘তুমি আজ কথা দিয়েছ’ ও ‘ভালো বাসিয়া গেলাম ফাঁসিয়া...’।
প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় দুজনই রোমাঞ্চিত। নিরব বলেন, ‘এটি বিজয় দিবসের অনুষ্ঠান। দেশের গৌরবের অনুষ্ঠান। আমার বাবা বিমানবাহিনীতে চাকরি করতেন। যেহেতু অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনীর আয়োজনে হচ্ছে। তাই মনে হচ্ছে, নিজেদের পরিবারে সঙ্গে মিলতে যাচ্ছি।’ মেহজাবিনের মন্তব্য, ‘যুদ্ধ দেখিনি, কিন্তু বিজয় দিবসের এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পারছি।’ এ ছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফেরদৌস, মৌসুমী, রিচি সোলায়মান, শখ ও তমা মির্জার পরিবেশনা।