বিবিসি রেডিওতে নিপুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি রেডিওর এশিয়ান নেটওয়ার্কে আজ দুটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিপুণ। প্রথমটি প্রচারিত হবে লন্ডনের স্থানীয় সময় রাত আটটায়। এই অনুষ্ঠানে থাকবে নিপুণের সঙ্গে আলাপচারিতা। আর দ্বিতীয় অনুষ্ঠান ‘বলিউড সং’ প্রচারিত হবে রাত দুইটায়। এই অনুষ্ঠানে প্রচারিত হবে নিপুণ অভিনীত বাংলা ছবির আটটি গান।
গত শুক্রবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে নিপুণ জানান, অভিনয় কিংবা কোনো অনুষ্ঠানে অংশ নিতে নয়, মেয়ে তানিশাকে স্কুলে ভর্তি করার জন্য তিনি এখন আছেন লন্ডনে।