বিয়ে করছেন রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনসুর আলী ও দিলরুবা ইয়াসমীন রুহি
মনসুর আলী ও দিলরুবা ইয়াসমীন রুহি

মডেল ও অভিনয়শিল্পী রুহি বিয়ে করছেন। পাত্র একাত্তরের সংগ্রাম ছবির পরিচালক মনসুর আলী। এই ছবিতে অভিনয় করেছেন রুহি।
রুহি জানান, তাঁদের আকদ হবে আগামী ৩ সেপ্টেম্বর। বিবাহোত্তর অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর। এর মাঝে গায়েহলুদের অনুষ্ঠান হবে ৪ সেপ্টেম্বর।
আড়াই বছর আগে একাত্তরের সংগ্রাম ছবিতে কাজের সময় মনসুর আলী ও রুহির সম্পর্কটা প্রেমের দিকে এগিয়ে যায়। এবার তাঁদের দুই পরিবার মিলে বিয়ের দিনক্ষণ সব চূড়ান্ত করেছে।
রুহি এখন ভারতের একটি বাংলা ছবিতে অভিনয় করছেন। মহুয়া চক্রবর্তীর এই ছবির নাম গ্ল্যামার।