‘বুবুজান’ নয়, ‘মাফিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। এখনো শুটিংয়ে ফেরেননি তিনি। ১৭ ডিসেম্বর থেকে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।
২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ ছবির শেষ ধাপের শুটিংয়ে অংশ নেওয়ার কথা মাহিয়া মাহির। ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিনের শুটিংয়ের শিডিউল দেওয়া আছে তাঁর। এ খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবার জানা গেছে, এই ছবির আগেই শুটিংয়ে নামছেন তিনি। ২৬ ডিসেম্বর ‘মাফিয়া’ ছবির এক দিনের একটি গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তারপর ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ ছবির শুটিং শুরু করবেন এ নায়িকা।

মাহিয়া মাহি

মাহিয়া মাহি বলেন, ‘২৬ ডিসেম্বর “মাফিয়া” ছবির এক দিনের শুটিং করব। ছবির কাজ শেষ, শুধু একটি গানের শুটিং বাকি আছে। তারপর “বুবজান” ছবির কাজ। সেই প্রস্তুতিই নিচ্ছি।’

এ খবর নিশ্চিত করেছেন ‘মাফিয়া’ ছবির পরিচালক শাহিন সুমনও। তিনি বলেন, ‘“মাফিয়া” ছবির মাত্র একটি গানের শুটিং বাকি আছে। সোনারগাঁয়ে এক দিন শুটিং করে গানটি শেষ করব। মাহির সঙ্গে ইমন থাকবে।’

মাহিয়া মাহি
ছবি: প্রথম আলো

পরদিন ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ ছবির শুটিংয়ে মাহির অংশগ্রহণ প্রসঙ্গে ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, বিএফডিসিতে টানা শুটিং হবে। গান ও দুটি দৃশ্যের শুটিং হবে। এই ধাপের কাজের মাধ্যমে “বুবুজান” ছবির শুটিং শেষ হবে।