ভাতকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ খান
জায়েদ খান

এক দিন বা দুই দিন নয়, টানা নয় মাস ভাত স্পর্শ করেন না অভিনেতা জায়েদ খান। না কোনো শুটিংয়ে অংশ হিসেবে নয়, সত্যি সত্যি ভাত ছেড়েছেন এ অভিনেতা। কারণটাও ব্যাখা করলেন তিনি। ‘নিজেকে “সিক্স প্যাক” হিসেবে তৈরি করতেই আমি ভাত ছেড়েছি। এই রুটিন নয় মাস ধরে আজ অবধি চলছে। এরই মধ্যে সিক্স প্যাক হিসেবে নিজেকে তৈরি করেছি। দর্শক আমার নতুন ছবি প্রেম করবো তোমার সাথেতে ভালোমতোই সেটা বুঝবেন।’ বলেন জায়েদ। ভাত থেকে দুরে থাকলেও নিয়মিত সিদ্ধ খাবার খান তিনি। বাসায় কিংবা শুটিংয়ে সবার জন্য একরকম খাবার এলেও জায়েদের জন্য আসে আলাদা খাবার। বলেন, ‘আমি যাদের ছবিতে অভিনয় করি, তারা ভালোমতোই ব্যাপারটি জানেন। তাই তারা আমার খাবারের আলাদা ব্যবস্থা করেন।’
জায়েদ খান জানান, খাবার এবং শরীর গঠনের জন্য ভারতের এক বিখ্যাত ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এসেছেন। তার পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ ও ব্যায়াম করেন নিয়মিত।
জায়েদ খান এখন নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রেম করবো তোমার সাথে ছবিটি।