মর্মাহত মিশা, 'ঈদ মোবারক'ও বলতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশা সওদাগর
মিশা সওদাগর

‘গুলশান থেকে শোলাকিয়া। কী দেখছি এসব। আমার স্বাধীন দেশে এমন তো দেখার কথা না। বাংলাদেশের মানুষ তো হিংস্র নয়। আমার জানা মতে, বাংলাদেশের মানুষের শান্ত। অতিথিপরায়ণ। এই দেশের কোমলমতি তরুণদের কারা এমন হিংস্র করে তুলছে? এসব ভাবতে ভাবতে আমার এবারের ঈদ কেটেছে। কাউকে ঈদ মোবারক বলার মতো অবস্থা আমার ছিল না।’ কথাগুলো বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় খল চরিত্রাভিনেতা মিশা সওদাগরের।
ঈদের ঠিক আগ মুহূর্তে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলা সবার মতো বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে ভীষণভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, ‘ঈদের ঠিক আগ মুহূর্তে গুলশানের ঘটনায় আমি স্তব্ধ হয়ে গেছি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিশোগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে হামলা! আমাকে হতভম্ব করে দিয়েছে। আমি কোনো কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছি। দেশের মানুষে ঈদের পুরো আনন্দ মাটি করে দিয়েছে। আমি তো কাউকে ঈদ মোবারক বলতে পারিনি।’

এবারের ঈদে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে মিশা সওদাগর অভিনীত দুটি চলচ্চিত্র। মোহাম্মদ মোস্তফা কামালের ‘সম্রাট’ আর শামীম আহমেদের মেন্টাল, দ্য রানা পাগলা ছবিতে মিশা সওদাগরের অভিনয় প্রশংসিত হয়েছে।