মহরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার সন্ধ্যায় মহরত হলো মনের রাজা ছবির। রাজধানীর মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে মহরত হয় ছবিটির। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, অভিনেতা উজ্জল, ছবির পরিচালক রকিবুল আলম রকিব, ফাইট ডিরেক্টর আরমান, ছবির নায়ক জায়েদ খান, নতুন নায়িকা কথা ও তানিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রতীক হাসানসহ অনেকেই।
মনের রাজা ছবির ‘কেন আমার মনের ঘরে ভালোবাসার আলো ছড়াইলি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেন সংগীতশিল্পী কোনাল ও প্রতীক হাসান। স্বপ্নডানা চলচ্চিত্রের ব্যানারে ১০ সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।