মাঝরাতে শাকিব ভোট গণনাকক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টায় সেখানে ঢুকে পড়েন নায়ক শাকিব খান। কিছুক্ষণ পর এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি।

ভোট গণনাকক্ষে কারও প্রবেশের অনুমতি না থাকলেও শাকিব খান পেছনের ছোট ফটক ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় ১০ মিনিট অবস্থান করার পর ভোট গণনাকারীরা তাঁকে বের করে দেন। এরপর নিজের গাড়িতে ওঠেন তিনি। 
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ‘ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই, সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করে। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি।’
এত রাতে ভোট গণনাকক্ষে কেন শাকিব? সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি।