মুসাফিরের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারজান জেনিফা ও আরিফিন শুভ
মারজান জেনিফা ও আরিফিন শুভ

মুসাফির ছবিতে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও নবাগত মারজান জেনিফা। আশিকুর রহমান পরিচালিত ছবিটির শুটিং শুরু হচ্ছে ২৩ মার্চ থেকে। গতকাল শুক্রবার ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে।

মুসাফির ছবি সম্পর্কে আরিফিন শুভ বলেন, ‘ছবির কাহিনি পেশাদার খুনিদের নিয়ে। এ ছবিতে পেশাদার খুনিদের একজনের চরিত্রে আমাকে দেখা যাবে।

ছবিতে দেখা যাবে, একটা সময় আমার ওপর দায়িত্ব পড়ে নায়িকাকে খুন করার। কিন্তু খুন নয়, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়।’

মুসাফির ছবির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন আশিকুর রহমান। তিনি জানিয়েছেন, ছবিতে প্রেম, কমেডি, অ্যাকশনের পাশাপাশি ছবির নামের সঙ্গে মিলিয়ে ভ্রমণের দৃশ্যও থাকবে। প্রথম লটের কাজ শেষে শুটিংয়ের জন্য শিগগির সিলেট ও চট্টগ্রামে যাবে মুসাফির ছবির দলের সদস্যেরা।

মুসাফির ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করবেন নাভেদ ও ইমরান। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ছবির শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতা আশিকুর রহমান। এ বছরই ছবিটি মুক্তি দিতে চান তিনি।