'নায়করাজ' রাজ্জাকের জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নায়করাজ’খ্যাত দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক
‘নায়করাজ’খ্যাত দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ্জাকের ৭৫তম জন্মদিন ২৩ জানুয়ারি শনিবার। দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন উপলক্ষে এরই মধ্যে দেশের বেসরকারি টিভি চ্যানেল আই অনুষ্ঠান প্রচার শুরু করেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় থাকছে ‘নায়করাজ’ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মহিউদ্দীন। কাল বিকেল সাড়ে পাঁচটায় থাকছে রাজ্জাক অভিনীত নাটক ‘দায়ভার’। পরিচালনা করেছেন রাজ্জাকের ছেলে সম্রাট।
চ্যানেল আইয়ে সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে রাজ্জাক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে নাচবেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা। অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন। রাত সাড়ে ১১টায় থাকছে অনন্যা রুমা প্রযোজিত অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’।
২৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম ও আব্দুল জব্বার। বেলা ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘নায়করাজের চার যুগ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। পরিচালনা করেছেন আবদুর রহমান। দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে রাজ্জাক অভিনীত ‘অশিক্ষিত’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান।
রাজ্জাকের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, আজ প্রথম আলোর ‘আনন্দ’ পাতায় রাজ্জাকের জন্মদিন ভুলবশত ২২ জানুয়ারি ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে রাজ্জাকের জন্মদিন ২৩ জানুয়ারি। অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখিত।