‘রাস্তা’য় নবাগত স্নিগ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নিগ্ধা চৌধুরী

নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। ছবির নাম ‘রাস্তা’। এ খবর জানা ছিল। নতুন খবর হলো, ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন নবাগত স্নিগ্ধা চৌধুরী। ছবিটির পরিচালক রায়হান রাফি। সিয়ামের সঙ্গে ছবিতে নতুন অভিনেত্রীর অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক। তিনি প্রথম আলোকে বলেন, ‘নতুন মুখ স্নিগ্ধা অভিনয় করবে এই ছবিতে। এতটুকুই বলতে পারি। বিস্তারিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানাবে।’

স্নিগ্ধা চৌধুরী

‘রাস্তা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে, নিশ্চিত করেছেন স্নিগ্ধাও। সিনেমায় প্রথম হলেও শোবিজ দুনিয়ায় নতুন নন। প্রায় তিন বছর ধরে যুক্ত র‌্যাম্প মডেলিংয়ে। পাশাপাশি ক্ল্যাসিক্যাল নৃত্যেও পারদর্শী।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘বড় পর্দায় কাজ শুরু করা এখনই উপযুক্ত সময় মনে হয়েছে আমার কাছে। এই ছবিতে কাজের সুযোগ পাওয়ায় তিনটি কারণে আমি কৃতজ্ঞ। প্রথমত, এটি জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা; দ্বিতীয়ত, এটি পরিচালনা করবেন রায়হান রাফি; তৃতীয়ত, আমার নায়ক সিয়াম। সব মিলিয়ে দারুণ এক সমন্বয়। বড় পর্দায় আমার জন্য এটি হবে রাজকীয় অভিষেক।’

স্নিগ্ধা চৌধুরী

পরিচালক রায়হান রাফির সঙ্গে পরিচয়ের সুবাদেই এ ছবিতে অভিনয়ের সুযোগ মিলেছে। স্নিগ্ধা বলেন, ‘এই ছবির জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান নতুন মুখ খুঁজছিল। আগে পরিচয়ের সুবাদে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করি। আমার আগ্রহের কথা জানাই। এরপর আলাদাভাবে পরিচালক ও প্রযোজকের কাছে অডিশন দিই। বেশ কয়েকবার অডিশন দিতে হয়েছে। এরপর মাস তিনেক আগে চূড়ান্ত করেন। চুক্তিবদ্ধ হয়েছি।’

স্নিগ্ধা চৌধুরী

আগে র‍্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকলে স্নিগ্ধা ভালোই জানেন, বড় পর্দার কাজ অতটা সহজ নয়। এ জন্য কিছুটা ভয় আছে বটে আবার আত্মবিশ্বাসেরও অভাব নেই তাঁর, ‘প্রায় তিন বছর ধরে র‌্যাম্প করি। ছোটবেলা থেকে ক্ল্যাসিক্যাল নাচ করি। এসব অভিজ্ঞতা আমাকে বড় পর্দায় সাহায্য করবে।’
আগামী ৫ জুন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।

স্নিগ্ধা চৌধুরী