শাকিবের নায়িকা পড়শী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

দুজনেই দুজনের ভক্ত। একজন সিনেমার  অভিনেতা, আরেকজন গায়িকা। দুই ভুবনের দুই বাসিন্দা শাকিব খান আর পড়শী এবার বাঁধা পড়লেন একই চলচ্চিত্রে। মেন্টাল নামের এই ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন পড়শী। পরিচালক শামীম আহমেদ। সোমবার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পড়শী। 

শাকিব খান
শাকিব খান



শাকিব খান বলেন, ‘পড়শীর কয়েকটি মিউজিক ভিডিও আমার দেখা হয়েছে। মিউজিক ভিডিওতে তার পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয়, সে যদি সিনেমায় নিয়মিত হয়, তাহলে অনেক ভালো করবে। ’

শাকিব খানকে নিয়ে মুগ্ধতা সংগীততারকা পড়শীর কণ্ঠেও। পড়শী বলছিলেন, ‘শাকিব খান আমার পছন্দের নায়ক। তাঁর অনেকগুলো ছবি আমি দেখেছি। এবার তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি ভাবতেই অন্য রকম লাগছে।’

পরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, মেন্টাল-এ পড়শী অভিনয় করছেন একজন জনপ্রিয় সংগীতশিল্পীর চরিত্রেই। ছবিতে দেখা যাবে শাকিব খান তাঁর ভক্ত! এই ছবিতে পড়শী ছাড়াও থাকবেন আরও দুজন নায়িকা।

শামীম বলছিলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে পড়শীর মতো সুন্দর মুখশ্রীর একটি নতুন মুখের দরকার ছিল।’

সামনের নভেম্বরে মেন্টাল ছবির কাজ শুরু হবে বলেও জানিয়েছেন পরিচালক।