শুটিং মুহূর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচরাচর তাঁতের শাড়িতে, হালকা মেকআপে শুটিংয়ে দেখা যায় না মাহিকে। যে ধরনের ছবিতে মাহিকে দেখা যায়, তাতে বেশির ভাগ সময়ই একটু রংচঙাভাবে ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেত্রী। কিন্তু শনিবার একেবারে ভিন্নভাবে শুটিংয়ে এলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তাঁতের শাড়ি, খোলা চুল, হালকা সাজ। শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ ছবির শুটিংয়ের প্রথম দিন এভাবেই দেখা গেল মাহিকে। সুতির তাঁতের শাড়িতে অভিনেত্রী ও পরিচালক দুজনই কাজ করলেন দিনভর। ফাঁকে ফাঁকে ধরা দিলেন আলোকচিত্রীদের ক্যামেরায়।