শুভর কাঁধে মাহি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির ৩ নম্বর স্টুডিওর গ্রিনরুমে দেখা অভিনেতা আরিফিন শুভ ও মাহিয়া মাহির সঙ্গে। শুভ-মাহি দুজনই মেকআপ নিচ্ছিলেন। শুভর মেকআপ নেওয়া শেষ হলেও মাহির মেকআপ চটজলদি শেষ হচ্ছে না।
‘আরেকটু প্লিজ! আরেকটু’ বলেই চলেছেন মাহি। কিন্তু সেই ‘আরেকটু’ আর ফুরোয় না। ইউনিটকর্মীদের সঙ্গে এবার শুভও অস্থির হয়ে উঠলেন। শুরু হলো নায়ক আর নায়িকার খুনসুটি। খুনসুটির মাঝে আচমকাই মাহিকে চেয়ার থেকে কাঁধে তুলে নিয়ে সেট বরাবর শুভর দে দৌড়! ওদিকে মাহিও মজা করে ‘কে আছো...কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেছেন ফিল্মি স্টাইলে। শুভ-মাহির এই মজার কাণ্ডে চারপাশের লোকজনের মধ্যে তখন হাসির রোল।