১৫৭ সিনেমা হলে বিনা মূল্যে মুক্তিযুদ্ধের ৪ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেরিলা
গেরিলা

১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের ১৫৭টি সিনেমা হলে চারটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। ছবি চারটি হলো চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন, তৌকীর আহমেদের জয়যাত্রা, হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি ও নাসির উদ্দীন ইউসুফের গেরিলা। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

ওরা ১১ জন
ওরা ১১ জন

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছরই বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে দেশের একাধিক প্রেক্ষাগৃহে এ ধরনের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় বলে জানান মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম। তিনি বলেন, ‘প্রতিবছরই মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ব্যবস্থা করি আমরা। ছাত্রছাত্রী, সাধারণ মানুষ বিনা মূল্যে ছবিগুলো দেখার সুযোগ পান।

আগুনের পরশমণি
আগুনের পরশমণি

এসব ছবি থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি হবে সবার।’ তবে অন্যবারের চেয়ে এবার ছবির সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রদর্শনীর পরিসরও বেড়েছে। এ বিষয়ে উপসচিব বলেন, ‘এখন থেকে নতুন প্রজন্মের সামনে এ ধরনের ছবি আরও বেশি করে প্রদর্শন করতে চায় সরকার।’

জয়যাত্রা
জয়যাত্রা

সরকারের এ ধরনের উদ্যোগকে প্রশংসা করে জয়যাত্রা ছবির পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘খুবই প্রশংসনীয় উদ্যোগ এটি। এর আগে জাতীয় চলচ্চিত্র উত্সব আয়োজন করে ৬৪টি জেলায় ভালো ভালো ছবি দেখানো হয়েছিল। এতে শুধু জনরুচিই উন্নত হবে না, চলচ্চিত্রের প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে।’