'উধাও' অপু আজ জনসমক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

বহুদিন ধরে লোকচক্ষুর অন্তরালে অপু বিশ্বাস। তিনি খবর হয়ে আসছেন বারবার, কিন্তু তাঁর দেখা কেউ পাচ্ছেন না। কবে তাঁর দেখা মিলবে—চলচ্চিত্র–সংশ্লিষ্ট সবাই এ নিয়ে উদ্বিগ্ন। অবশেষে উদ্বেগের অবসান ঘটতে যাচ্ছে। নিজেই সশরীরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন দীর্ঘদিন ধরে উধাও থাকা অপু বিশ্বাস।
আজ সোমবার বিকেলে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। শুধু এখানেই শেষ নয়, এরপর নিজের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে সংবাদ সম্মেলনও করবেন তিনি। টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।
বেলা একটার দিকে মোবাইলে প্রথম আলোকে অপু বিশ্বাস বলেন, ‘অনেক কথা জমে আছে। অনেকে আমার উধাও হওয়া নিয়ে অনেক কিছুই জানতে চান। আজ সবগুলো প্রশ্নের অবসান ঘটাতে চাই।’
কী নিয়ে কথা বলবেন, সে সম্পর্কে আগাম কিছু জানাবেন কি—এমন প্রশ্নে অপু বলেন, ‘বলে দিলেই তো সব শেষ। সংবাদ সম্মেলনে আসেন, তখন সবকিছুই জেনে যাবেন। আমাকে নিয়ে আজকের পর আর কারও কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না।’