'দলিল'-এ সই করলেন শিপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ছবি দেশা: দ্য লিডার মুক্তির পরপরই দর্শক আলোচনায় আসেন শিপন। এরপর বিগ ব্রাদার্স, ইউটার্ন নামে আরও দুটি ছবিতে অভিনয় করেন তিনি। মাঝে প্রায় আট মাস নতুন কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি শিপনকে। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির নতুন প্রজন্মের এই নায়ক। ছবির নাম দলিল। পরিচালনা করবেন ছটকু আহমেদ। শিপন জানিয়েছেন, গত ২৫ ডিসেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে চরিত্রের নাম সুরুজ।
এত দিন কোনো ছবিতে কাজ না করা প্রসঙ্গে শিপন বললেন, ‘মাঝে ছয় মাস ভারতে ছিলাম। ওখানে জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে অভিনয়, নৃত্য ও মারপিটের ওপর অনুশীলন করেছি। পরে ঢাকায় ফিরে জাজের ছবিতে কাজের জন্য অপেক্ষা করছিলাম।’
পরিচালক জানিয়েছেন, ছবির পুরো গল্প গ্রামীণ পটভূমিতে লেখা।
জানুয়ারির শেষে ছবির শুটিং শুরু হওয়ার কথা।