'রাজনীতি' ছাড়লেন পিয়া বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া বিপাশা ছবি: কবির হোসেন
পিয়া বিপাশা ছবি: কবির হোসেন

শিগগিরই রাজনীতি ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তঁার। তার আগেই ছবিটি ছাড়ার ঘোষণা দিলেন পিয়া বিপাশা। কেন? কী হয়েছে? পিয়ার সাফ কথা, ‘না, আর রাজনীতি ছবিতে কাজ করতে চাই না। ছবিটি নিয়ে ভেতরে-ভেতরে রাজনীতি হচ্ছে। বিষয়টি আমার কাছে ঝামেলার মনে হচ্ছে। এর বেশি আর কিছু বলতে চাই না।’
এদিকে ছবির পরিচালক বুলবুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও দেন তিনি। তঁার বক্তব্য, ‘ছবিতে আর থাকছেন না পিয়া বিপাশা। কথা ছিল রাজনীতি ছবির মুক্তির আগ পর্যন্ত অন্য কোনো ছবিতে পিয়া অভিনয় করতে পারবেন না। কিন্তু তিনি কথা রাখেননি।’
তবে পরিচালকের বক্তব্যের সঙ্গে একমত নন পিয়া বিপাশা। তাঁর কথা, ‘এ ধরনের কোনো শর্তই আমার সঙ্গে ছিল না। এ বিষয়ে কোনো লিখিত চুক্তিও হয়নি। আমি চলচ্চিত্রে এসেছি কাজ করার জন্য এবং সেটাই করতে চাই।’
এদিকে আর কোনো ছবিতে অভিনয় না করার ব্যাপারে লিখিত চুক্তি না থাকলেও মৌখিকভাবে কথা হয়েছিল বলে জানান পরিচালক।
গত ১০ জুন রাজনীতি ছবিতে শাকিব খান ও জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া বিপাশা।