লিডারশিপ ব্যাপারটা তার মধ্যে আছে...

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...
১ / ৩
একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী নাফিজা জাহান এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে বিয়ে করে সংসারীও হয়েছেন। এই তারকা তাঁর স্বামীর সঙ্গে স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সম্পর্ক! সে তো যত্নে আটকায়।’
২ / ৩
নির্মাতা সাগর জাহান এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘ভালোবাসা বিক্রি করে মায়া কিনতে চেয়েছিলাম, মায়া পেয়ে ভালোবাসার যন্ত্রণা হাওয়ায় ওড়ালাম, করাল দুপুরে রোদ বিক্রি করে মেঘ কিনেছিলাম, মেঘের আড়ালে কষ্টের বৃষ্টি কাঁদে ভুলে গিয়েছিলাম ...।’
৩ / ৩
কাজ দিয়ে খুব একটা আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এই ঢালিউড তারকার পুত্রসন্তান শাহীম মাহমুদ রাজ্যও এখন সবার কাছে পরিচিত একটি নাম। মা পরীমনি বিভিন্ন সময়ে ছেলের স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে থাকেন। এই ভিডিও ক্লিপটি ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কীভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া।’