প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ঢাকার মঞ্চ মাতানোর জন্য তৈরি আকরাম খানের ‘দেশ’। এরই মধ্যে ঢাকায় পুরোদমে মহড়া শুরু করেছেন এই ব্রিটিশ-বাংলাদেশি নৃত্যশিল্পী। গতকাল বুধবার প্রায় আট ঘণ্টার বেশি সময় তিনি কাটিয়েছেন মহড়ায়। ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় থিয়েটার হলে দেশি-বিদেশি প্রায় ২০ জনের মতো কলাকুশলী অংশ নিয়েছেন আকরামের সঙ্গে মহড়ায়।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে আকরাম খানের ‘দেশ’-এর আজকের পরিবেশনা হবে ২০ সেপ্টেম্বর। আগামীকালের পরিবেশনার সময় অপরিবর্তিত থাকবে।
আত্মপরিচয়ের সংকট ও সন্ধান নিয়ে আকরাম খানের ‘দেশ’-এর উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর লন্ডনে। ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে হবে আকরামের ‘দেশ’ শিরোনামের এই পরিবেশনা।