আজ থেকে জামালপুরে আট দিনের নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্বেলে দিয়ে যাই আঁধারবিনাশী আলো’ স্লোগান নিয়ে জামালপুরের নাট্যদল থিয়েটার অঙ্গন আয়োজন করেছে ‘অঙ্গন নাট্যোত্সব-২০১৬’। আজ শনিবার থেকে আট দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে। উৎসব শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়। এতে ঢাকা, জামালপুর ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি নাটকের দল অংশ নেবে। আজ উদ্বোধনী দিনে ঢাকার দেশ নাটক মঞ্চস্থ করবে দর্পণে শরৎশশী। এরপর একে একে থিয়েটার অঙ্গন সঙ রঙ, সিরাজগঞ্জের নাট্যাধার বিষাদ সিন্ধু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের (ঢাকা) মুল্লুক, নাট্যনীড় আমার স্বাধীনতা ও বাংলাদেশের ইতিকথা, অমৃত থিয়েটার এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, ঢাকার দৃষ্টিপাত কয়লা রঙের চাদর ও বঙ্গলোক রূপচাঁন সুন্দরীর পালা মঞ্চস্থ করবে। এ ছাড়া উত্সবের সমাপনী দিনে দেওয়া হবে ‘আবদুল্লাহ আল–মামুন নাট্য পদক-২০১৬’। এ ছাড়া থাকছে নাটকবিষয়ক সেমিনার ও থিয়েটার আড্ডা।