আজ থেকে মূকাভিনয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) আজ শুরু হচ্ছে মূকাভিনয় উৎসব। সন্ধ্যা ছয়টায় জাতীয় এই উৎসব উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি মূকাভিনয়ের দল এই উৎসবে যোগ দেবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে থাকবে স্ট্রিট শোসহ নানা কর্মসূচি। তিন দিনের এই আয়োজনে একই সঙ্গে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার ও পোস্টার প্রদর্শনী। উৎসবের আয়োজন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন’।