আজ থেকে সিলেটে 'নাট্যমঞ্চ নাট্যোত্সব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা ভুলিনি অতীত, ছাড়িনি সে পথ, যে পথ রক্তে কেনা’—এ স্লোগানে সিলেটে আজ সোমবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘নাট্যমঞ্চ নাট্যোত্সব’। নাট্যমঞ্চ সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উত্সব হচ্ছে সিলেট নগরের রিকাবিবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে। আজ বিকেল সাড়ে পাঁচটায় মুক্তমঞ্চে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী নাট্যোত্সবের উদ্বোধন করবেন। উত্সব উদ্বোধনের পর মঞ্চস্থ হবে নাট্যমঞ্চের নাটক সুখের খোঁজে সুখলাল। পরদিন ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয়টি নাটক মঞ্চস্থ হবে।