আজ মঞ্চে আসছে নতুন নাটক 'মর্ষকাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’–এর চুড়ান্ত মহড়ার একটি দৃশ্য। ছবি সংগ্রহ
থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’–এর চুড়ান্ত মহড়ার একটি দৃশ্য। ছবি সংগ্রহ
থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’–এর চুড়ান্ত মহড়ার একটি দৃশ্য। ছবি সংগ্রহ
থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’–এর চুড়ান্ত মহড়ার একটি দৃশ্য। ছবি সংগ্রহ

মাসের প্রথম দিনে আজ ঢাকার মঞ্চে যোগ হচ্ছে আরেকটি নতুন নাটক। থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে ‘মর্ষকাম’। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। আগামীকাল বুধবার একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আনিকা মাহিন একার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। প্রসঙ্গত, নাট্যকার ও নির্দেশক পরস্পর মা–মেয়ে। এ কারণে ইতিমধ্যে নাটকটি আলোচনায় চলে এসেছে। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম নাট্য প্রযোজনা।

নতুন এ নাটক নিয়ে নাট্যকার জানান, ‘মর্ষকাম’ একটি তিন অঙ্কের নাটক। চলমান বৈশ্বিক রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তির পররাষ্ট্রনীতি নিয়ে লেখা নাটক। সেই পররাষ্ট্রনীতি, যা যুগ যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছে বিশ্বের সব অবদমিত রাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ। এই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বিপ্লব বা প্রতিরোধ যে হয় না তা নয়। প্রতিরোধ হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু এই নীতির নীল নকশা গ্রাস করে বিপ্লবের সব ডিসকোর্স।

নির্দেশত রোকেয়া রফিক জানান, নাটকটি তিনটি পৃথক সমান্তরাল অঙ্কের কোলাজ। 

আজকের প্রদর্শনীতে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, রিয়াজ হোসেন, জামান, মোহাম্মদ বারী, চন্দন রেজা, ফেরদৌস আমিন, পিয়ার মোহাম্মদ, রাকিব, জায়েদ হোসেন, মাজিদুল মিঠু, সোনিয়া নাসরিন, সূচি চৌধুরী, সুমন আকন্দ, আকাশ মোদক, আবির সায়েম, ফারহানা আক্তারকে।