আজ মঞ্চে 'ওয়াটারনেস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যান্স থিয়েটার ওয়াটারনেস আজ আবারও উঠছে মঞ্চে। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের আয়োজনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এটি দেখানো হবে। ভারতের ধীমান ভট্টাচার্যের লেখা এ ড্যান্স থিয়েটারের মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। উদ্বোধনী মঞ্চায়নের পর আজ ওয়াটারনেস-এর তৃতীয় প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে এ গীতিনৃত্যনাট্যের মূল অনুপ্রেরণা কাদম্বরী দেবী। বাংলা ও ইংরেজি দুটি ভাষায় এতে দেখানো হয়েছে জল ও নারীর অন্তর্গত সম্পর্ক।
ওয়াটারনেস প্রযোজনাটির অর্থায়ন কেএফসি ও পিৎজা হাটের। পরিবেশনা শুরুর আগে কাউন্টারে আজকের প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে।