আজ 'মর্ষকাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মর্ষকাম’ নাটকের একটি দৃশ্য
‘মর্ষকাম’ নাটকের একটি দৃশ্য

শিল্পী গৌরাঙ্গ আদিত্যের সাহায্যার্থে আজ শনিবার থেকে শুরু হচ্ছে পাঁচটি দলের নাট্য প্রদর্শনী। আজ শুরুর দিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মর্ষকাম’। আনিকা মাহিনের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম প্রযোজনা।

আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে রয়েছে প্রাচ্যনাট স্কুল অব আ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ‘টোকোলশ’। একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘কঞ্জুস’ মঞ্চস্থ করবে লোকনাট্য দল (বনানী)।

গৌরাঙ্গ আদিত্য
গৌরাঙ্গ আদিত্য

২৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’ এবং ৩০ জুলাই রোববার সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে রয়েছে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’।
গৌরাঙ্গ আদিত্য অভিনয় করেছেন তিন শতাধিক যাত্রাপালায়। কিছুদিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণে তাঁর শরীরের বাঁ পাশ স্থবির হয়ে পড়ে। এরপরে তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন তাঁর ভক্তরা।