আজ মহিলা সমিতি মঞ্চে 'থিয়েটার ৫২'-এর নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের একটি দৃশ্য
নাটকের একটি দৃশ্য

আজ মহিলা সমিতি মঞ্চে প্রদর্শিত হবে ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকটি। পেশাদারি নাট্যচর্চাকে সামনে রেখে নাটকটি মঞ্চে এনেছে ‘থিয়েটার ৫২’।


চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রথম মঞ্চায়নের মাধ্যমে শুরু হয়েছে তাদের নাট্যযাত্রা। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবিশ। নাটকে প্রাচ্যনাটের সদস্য অকালপ্রয়াত রিঙ্কন শিকদারের ‘যাইবার আগে যাও বলে যাও’ গানটি ব্যবহার করা হয়েছে। নাটকটি একটি যুদ্ধশিশুকে কেন্দ্র করে আবর্তিত। তবে এর প্রতিটি চরিত্র এই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে।


নাটকে অভিনয় করেছেন নূরে খোদা, মাসুক সিদ্দিক, রবিন বসাক, সংগীতা চৌধুরী, শিবানী কর্মকার, রতন হক, মো. নজরুল ইসলাম, সন্ধ্যা হক প্রমুখ। নাটকটির সংগীত পরিচালনা করছেন এ বি এস জেম। সেট ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেনড্রি সেন। পোশাক পরিকল্পনা করেছেন আফছান আনোয়ার।