আজ শীতকালীন পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে পথিক, রুখো সন্ত্রাস বাঁচাও জীবন’ এই স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ‘শীতকালীন পথনাট্যোৎসব ২০১৫’। এক দিনের এ উৎসবের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবটি নিয়ে পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মান্নান হীরা বলেন, ‘আমাদের এ উৎসব দেশের এই অরাজক অবস্থার বিরুদ্ধে। আমরা এসবের অবসান চাই।’ তিনি জানান, বেলা সাড়ে তিনটায় উৎসবটি শুরু হবে। উৎসবে তিনটি নাটক প্রদর্শিত হবে। এগুলো হলো: মামুনুর রশীদের রচনা ও শাহ আলম দুলালের নির্দেশনায় আগুনের ডালপালা, মান্নান হীরার রচনা ও নির্দেশনায় মূর্খ লোকের মূর্খ কথা ও খেঁকশিয়াল। এর মধ্যে মূর্খ লোকের মূর্খ কথা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ।