আজ সন্ধ্যায় মৌচাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যচক্রের চুয়াল্লিশ পূর্তি
নাট্যচক্রের চুয়াল্লিশ পূর্তি

আজ সন্ধ্যায় আনন্দযজ্ঞ। ৪৫ বছরে পা রাখল নাটকের দল নাট্যচক্র। দলটির ৪৪ বছর পূর্তির উৎসব উপলক্ষে আজ সন্ধ্যার আনন্দযজ্ঞে থাকবে বিশেষ কোলাজ নাটক ‘মৌচাক’। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে এ নাটকটি।
আনন্দযজ্ঞে থাকবে আবৃত্তি। ‘মেঘনাদবধ কাব্য’ থেকে আবৃত্তি করবেন মিলন কান্তি দে ও ‘শেষের কবিতা’ থেকে আবৃত্তি করবেন সাজ্জাদ মাহমুদ। নৃত্যশিল্পী তাবাসসুমের পরিচালনায় রবীন্দ্র ও নজরুলসংগীতের সঙ্গে থাকবে দলীয় নাচ। এ ছাড়া সংবর্ধনা জানানো হবে বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে ও অভিনেতা মাহমুদ সাজ্জাদকে।
নাট্যচক্রের সহসভাপতি ও ৪৪ বছর পূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার জানান, মোট পাঁচটি নাটকের অংশবিশেষ নিয়ে ‘মৌচাক’ নাটকটি পরিচালনা করেছেন রবিউল মাহমুদ। গত ৪৪ বছরে দলটি প্রযোজনা করেছে ৫২টি নাটক। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ভদ্দরনোক’, ‘বন্ধু খুঁজছে তন্তু’, ‘চান মিয়ার বায়োস্কোপ’, ‘বিবাহ প্রস্তাব’।