আজ স্টুডিও থিয়েটারে ব্যতিক্রমের 'দুরাশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যতিক্রমের ‘দুরাশা’ নাটকে সৈয়দা নওশীন ইসলাম
ব্যতিক্রমের ‘দুরাশা’ নাটকে সৈয়দা নওশীন ইসলাম

‘দার্জিলিঙে গিয়া দেখিলাম, মেঘে বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতে আরো অনিচ্ছা জন্মে। হোটেলে প্রাতঃকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদমস্তক ম্যাকিন্টশ পরিয়া বেড়াইতে বাহির হইয়াছি...।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুরাশা’র শুরুটা এ রকম। এই গল্প অবলম্বনে ব্যতিক্রম এর নতুন নাটক ‘দুরাশা’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ।
নির্দেশক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, একক নাটক হিসেবে মঞ্চে আনা ব্যতিক্রমের নিরীক্ষাধর্মী প্রযোজনাগুলির একটি। দুরাশা’র কাহিনি অতৃপ্ত বাসনার বেদনাময় ইতিহাস। আজকে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভালোবাসার, দেশপ্রেমের যে সংকট, সে জায়গা থেকে এই গল্পটি বেছে নেওয়া।

‘দুরাশা’ ব্যতিক্রমের ৪৫তম প্রযোজনা
‘দুরাশা’ ব্যতিক্রমের ৪৫তম প্রযোজনা

আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মঞ্চস্থ হবে নাটকটি। এটি ব্যতিক্রমের ৪৫তম প্রযোজনা। আজ নতুন এ নাটকের চতুর্থ প্রদর্শনী। নাটকটিতে একক অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা।