আজ 'কয়লা রঙের চাদর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরের প্রস্তুতির পর আজ মঞ্চে আসছে দৃষ্টিপাত নাট্য সংসদের প্রযোজনা কয়লা রঙের চাদর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এর উদ্বোধনী প্রদর্শনী।
দৃষ্টিপাত নাট্য সংসদের নতুন এ নাটক রচনা ও নির্দেশনা করেছেন ম আ সালাম। নাটকটির উদ্বোধন ঘোষণা করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এর দ্বিতীয় মঞ্চায়ন হবে একই স্থানে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। সম্প্রতি এ নাটকের কারিগরি মঞ্চায়ন হয়।