আজ 'কোর্টমার্শাল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ নাট্যোৎসবের আজ শেষ দিন। আজ ২৩ ডিসেম্বর উৎসবের শেষ দিনে সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে দেখানো হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোর্টমার্শাল’।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ফারজানা ইসলাম। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
এ উৎসব আয়োজনে ও পরিকল্পনায় ছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আর এ উৎসবের উদ্যোগে ছিলেন সাংসদ মো. এনামুর রহমান।