আজ 'প্রণয় যমুনা' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে চূড়ান্ত মহড়ায় ‘প্রণয় যমুনা’ নাটকের শিল্পীরা
মঞ্চে চূড়ান্ত মহড়ায় ‘প্রণয় যমুনা’ নাটকের শিল্পীরা

যমুনার তীরে বাঁশি বাজিয়ে, যমুনার জলে সাঁতার কেটে, যমুনার তরঙ্গে নৌকা ভাসিয়ে বড় হয়েছে কৃষ্ণ। এই যমুনার পাড়েই একদিন কৃষ্ণ দেখা পায় অপরূপ রাধার। তারপর রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হয়, হয় অভিসার, হয় হৃদয়ের লেনদেন।
এই হচ্ছে ‘প্রণয় যমুনা’ নাটকের গল্প। জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘প্রণয় যমুনা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি সুবচন নাট্য সংসদের ৩৭তম প্রযোজনা।
নাটকটি নির্মিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাস অবলম্বনে। লিখেছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একই মঞ্চে ৩ সেপ্টেম্বর নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।

‘প্রণয় যমুনা’ সুবচন নাট্য সংসদ এর ৩৭ তম প্রযোজনা।
‘প্রণয় যমুনা’ সুবচন নাট্য সংসদ এর ৩৭ তম প্রযোজনা।

নাটকের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি থাকবেন নাট্যাভিনেত্রী শিমূল ইউসুফ। উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী।
নাট্য রচয়িতা আসাদুল ইসলাম জানান, এতে দেখানো হয়েছে রাধাকৃষ্ণের প্রেমাখ্যান। যে আখ্যানজুড়ে আছে অভিসার, বিরহ-মিলন, বৃন্দাবন আর আছে যমুনা নদী। নাটকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক, রাধা চরিত্রে সোনিয়া হাসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনসার আলী, মেহেদী হাসান, হোসেন ইমরান, তানভীর দীপু, ইমতিয়াজ শাওন, শাহ সালাউদ্দিন, আলামিন, মারুফ, সবুজ, আরিফ মহউদ্দিন, অনন্যা সোহান, যোয়া আযিম প্রমুখ।