প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন জড়িত আছেন আলোকসজ্জাকর্মী আবদুল মালেক। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে তিনি এখন শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন বিরাট অঙ্কের টাকা। তা সংগ্রহ করা পরিবারের পক্ষে সম্ভব না। আবদুল মালেকের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার জন্য তাঁর পাশে এসে দাঁড়িয়েছে লোক নাট্যদল (বনানী)। আজ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে লোক নাট্যদল (বনানী) পদাবলি যাত্রা সোনাই মাধব-এর চ্যারিটি প্রদর্শনীর আয়োজন করেছে।
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সোনাই মাধব নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ, সংগীত পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার।
জানা গেছে, এই প্রদর্শনীর সম্পূর্ণ অর্থ আবদুল মালেকের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।