আজ 'স্বপ্নরমণীগণ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা স্বপ্নরমণীগণ। সেলিম আল দীন রচিত এই নাটকটি নবনাটলিপি তৈরির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আফসার আহমদ। পুরাণ ও ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা এই নাট্য আখ্যানটি মূলত একজন পর্যটকের সাত রাতের কাহিনি, যেখানে ফিরে ফিরে আসে প্রজ্ঞাপারমিতা, হারিতি, অপলা, আস্কি, মদিনাসহ পুরাণ ও ইতিহাসের অজস্র চরিত্র।